শিরোনাম
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১২:২৮, ২৭ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
নড়াইলের নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কবির শেখ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) নড়াইলের নড়াগাতি থানাধীন ৯ নম্বর বাঐসোনা ইউনিয়নের ডুটকুরা রাজবংশী পাড়া গ্রামে সুভাষ বিশ্বাসের চায়ের দোকানের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলীর তত্ত্বাবধানে এসআই এফ. এম. তারেক ও এএসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় কবির শেখের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার কবির শেখ খুলনা জেলার তেরখাদা থানার নলিয়ারচর গ্রামের জলিল শেখের ছেলে।
এ ঘটনায় নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
পুলিশ মিডিয়া সেল জানিয়েছে, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস