শিরোনাম
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১০:৪৯, ২৭ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে মো. আলমগীর হোসেন (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার উকিলবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন ত্রিশাল উপজেলার ধলাইমান গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি উকিলবাড়ী এলাকার একটি স্থানীয় আরএফএল কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার রাত আনুমানিক ৯টার দিকে উকিলবাড়ী মোড়ে একটি বাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
ত্রিশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং আহত ৩০ জনের পূর্ণাঙ্গ পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস