শিরোনাম
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩১, ২৭ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নেত্রকোনার ইব্রাহিম নামের ছয় বছরের এক শিশু ও স্বপ্না নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে। বাকি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
পুলিশ জানায়, রাতে বাসে করে চট্টগ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিলেন তারা। পথে কুমিরা এলাকায় বাসটিতে ত্রুটি দেখা দিলে যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি লরি এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন।
জানা গেছে, আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস