শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৩৬, ২৭ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিদ্যুৎ বিভাগের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাকি এলাকাগুলোতেও দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সাময়িক এ বিদ্যুৎ বিপর্যয়ের কারণে গ্রাহকদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।
এদিকে পাওয়ার গ্রিড পিএলসি জানিয়েছে, ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া মগবাজার, বনশ্রী ও খিলগাঁওয়ের পাশাপাশি চট্টগ্রামের কিছু এলাকাও বিদ্যুৎবিহীন রয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, বিদ্যুৎ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারিগরি কারণ এখনো জানা যায়নি। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের কাজ করছেন। জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে।
তবে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড পিএলসি।
ঢাকা এক্সপ্রেস/এসআই