শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৩, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৩৫, ২৫ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে রোববার (২৫ অক্টোবর) খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। এদিন থেকে ব্যাংক ও আদালতের কার্যক্রমও যথারীতি চলবে।
দুর্গাপূজা উপলক্ষে এবার ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ছিল। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।
পরদিন বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া বৃহস্পতিবার (২২ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়।
এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পান।
শনিবার ছিল ছুটির শেষ দিন। রোববার থেকে আবারও স্বাভাবিক নিয়মে চলবে অফিস-আদালতের কার্যক্রম।
ঢাকা এক্সপ্রেস/এসএস