ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৯ কার্তিক ১৪৩৩, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৪৭, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৪৩, ২৪ অক্টোবর ২০২৬

সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী

ছবি: সংগৃহীত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির হামলার জেরে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৪১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১০ অক্টোবর থেকে শুক্রবার রাত পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়।

বেবিচক জানায়, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বোচ্চ ২৭টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৭৫টি। এর মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।

এর আগে, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির হামলার পর সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগেই ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে তাদের ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিল। পরবর্তী সময়ে অন্যান্য এয়ারলাইন্সও ফ্লাইট বাতিলের পথে হাঁটে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন