ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৯ কার্তিক ১৪৩৩, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

গোলাম পরওয়ারের বিরুদ্ধে মিথ্যাচার-অপপ্রচারের অভিযোগ রিজভীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪২, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৪২, ২৪ অক্টোবর ২০২৬

গোলাম পরওয়ারের বিরুদ্ধে মিথ্যাচার-অপপ্রচারের অভিযোগ রিজভীর

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বর্তমান সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন। এ অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে এ অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সঙ্গে জামায়াতের আঁতাতের অভিযোগ তুলে রিজভী বলেন, এ বিষয়ে বিএনপি এরই মধ্যে নথিপত্র দেখিয়েছে।

এসময় তিনি বলেন, দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা জনগণ মেনে নেবে না। বিরোধীদের অপপ্রচার মাথায় না নিয়ে সরকার দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করছে বলে জানান রিজভী।

এজন্য বিশ্ব ক্ষুধা সূচকে ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ- এমন মন্তব্য করেন তিনি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন