শিরোনাম
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪:০১, ২৪ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে মারুফ বিন হাবিব তালুকদার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার গয়হাট্টা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকরামকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে বাড়ির আঙিনায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় অভিযুক্ত মারুফ নিজ শয়নকক্ষে ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
গ্রেপ্তার মারুফ বিন হাবিব উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা (খোশালপুর) গ্রামের নুর মোহাম্মদ তালুকদারের ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কী কারণে আকরামকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই