শিরোনাম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩:০১, ২৪ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
গাজীপুরের কাশিমপুর শৈলডুবি এলাকার একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
কাশিমপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওই পোশাক কারখানার নাম সুপ্রিম গার্মেন্টস।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানাতে পারেননি ওই কর্মকর্তা।
ঢাকা এক্সপ্রেস/এসএস