ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৩ কার্তিক ১৪৩৩, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:০৩, ১৮ অক্টোবর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০

ফাইল ছবি

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৫২ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১২৩ জন, গুলশান বিভাগে ৪০ জন এবং উত্তরা বিভাগে ২৫ জন রয়েছেন।

অভিযানে ১৫টি মোবাইল ফোন, একটি রিয়ার সাইড পিলার কভার, দুটি অটোরিকশা, একটি প্রাইভেটকার, একটি সেলাই রেঞ্জ, নগদ ৩ হাজার ৩০৫ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন