ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৩ কার্তিক ১৪৩৩, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি-৬

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৮:৪৯, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৫০, ১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি-৬

ছবি: ঢাকা এক্সপ্রেস

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে যশোর ও নড়াইলে নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-৬ যশোর। পূজাকে কেন্দ্র করে নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাহিনীটি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশন মন্দির পরিদর্শনকালে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন এসআরবি-৬-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক।

তিনি জানান, এসআরবি-৬-এর দায়িত্বাধীন এলাকায় মোট ১ হাজার ২৭৮টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তায় গত ১৩ অক্টোবর থেকে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ২১ অক্টোবর পর্যন্ত।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে পূজামণ্ডপে বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি, সাইবার মনিটরিং এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা নিরাপত্তা কার্যক্রম চালু রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে। সাধারণ মানুষ যাতে নিরাপদে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন