শিরোনাম
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১৮:২২, ১৮ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ভোলার তজুমদ্দিনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে শশীগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে ক্রেতা, পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান পাটওয়ারী এবং সংগঠনের নেতারা মো. আল মামুন, মোর্শেদ আলম তৌহিদ ও রিয়াজ ফরাজী। এ সময় সংগঠনের অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই