ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৩ কার্তিক ১৪৩৩, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:১৯, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:২৫, ১৮ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু

ছবি: ঢাকা এক্সপ্রেস

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৯ জন। রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৫৪ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৫ জন।

গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার ২৪৪ জন। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।

গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন