শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৭, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৯:৫১, ১৬ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায়।
জানা গেছে, মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত এনসিপির কার্যালয়ের সামনের সড়ক লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় সড়কে পড়ে থাকে।
ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ কর্মকর্তারা অবিস্ফোরিত ককটেল দুটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন।
হামলাকারীদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস