শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৩:৪১, ১৮ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কুমিল্লায় যুবদল নেতা মো. আবু কাউসারকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ ও তার ভাই তানজিরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে নগরীর নূরপুর এলাকা থেকে তৌহিদকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই দিন ব্রাহ্মণবাড়িয়া থেকে তানজিরকে গ্রেপ্তার করে এসআরবি।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, বিরোধপূর্ণ জমিটি পানি উন্নয়ন বোর্ডের। গ্রেপ্তার তৌহিদের দেওয়া তথ্য অনুযায়ী, তারা ওই জমিতে একটি রিসোর্ট নির্মাণের উদ্যোগ নিলে শামীম ও তার বন্ধু আবু কাউসার তাতে বাধা দিতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।
পুলিশ সুপার আরও জানান, বিরোধ মীমাংসার জন্য শুক্রবার একটি বৈঠক হওয়ার কথা ছিল। তবে বৈঠককে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে তৌহিদ, তার ভাই ও তাদের সহযোগীরা হামলা চালান।
এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে পলাতক অবস্থায় তানজিরকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস