শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৬:২৫, ১৯ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই, আইন অনুযায়ী অপরাধীর বিচার হবে বলে মন্তব্য করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬) খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ। রোববার (১৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় কালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় ঝিনাইদহে যান তিনি। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
নিস্তার আহমেদ বলেন, খুলনা বিভাগের প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপগুলোতে বাড়তি সতর্কতা ও নজরদারি রাখা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এ সময় এসআরবি-৬-এর কর্মকর্তা ও স্থানীয় পূজা উদ্যাপন সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই