ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৪ কার্তিক ১৪৩৩, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

গাজার দুই-তৃতীয়াংশ মানুষ তীব্র খাদ্যসংকটে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:২৯, ১৯ অক্টোবর ২০২৬

গাজার দুই-তৃতীয়াংশ মানুষ তীব্র খাদ্যসংকটে

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এ তথ্য জানিয়েছে।

ডব্লিউএফপি জানায়, বর্তমানে প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি তীব্র খাদ্যসংকটে রয়েছেন। তহবিলের ঘাটতিতে সংস্থাটির খাদ্যসহায়তা কার্যক্রম এক-তৃতীয়াংশ কমানো হচ্ছে। এতে প্রায় পাঁচ লাখ মানুষ সহায়তা হারাতে পারেন।

এদিকে খাদ্যসহায়তার রেশনও আগের তুলনায় অর্ধেক করা হয়েছে। চলমান বিমান হামলা, বাস্তুচ্যুতি ও পণ্য সরবরাহে বাধার কারণে গাজার বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ডব্লিউএফপির দেশীয় পরিচালক শন হিউজ বলেন, গাজার মানুষ এখনো নিরাপদ নন। প্রতিদিন বিমান হামলা হচ্ছে এবং মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে বাস্তুচ্যুত হতে হচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন