ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৩ কার্তিক ১৪৩৩, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:৫৩, ১৮ অক্টোবর ২০২৬

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

ছবি: সংগৃহীত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি এএইচ-৬আই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটির দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি জানান সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি।

বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন একটি এলাকায় বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে এ দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন