ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪:২৮, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:২৯, ১৫ অক্টোবর ২০২৬

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৮ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিহত শিক্ষার্থীদের সবার বয়স ১৩ বছরের নিচে। এ ঘটনায় আহত এক ডজনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে জরুরি সেবা বাহিনী। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

তাৎক্ষণিকভাবে ছাদ ধসে পড়ার কারণ জানা যায়নি। পাকিস্তানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নিরাপত্তাব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই ভবনধসের ঘটনা ঘটে। গত জুলাইয়ে উমরকোটের কাছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ধসে তিন শিশু নিহত হয়েছিল।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন