ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

২৬ আশ্বিন ১৪৩৩, ২৮ রবিউস সানি ১৪৪৮

সৌদি বিমানবন্দরে হামলা: ২ বাংলাদেশিসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:২৫, ১১ অক্টোবর ২০২৬

সৌদি বিমানবন্দরে হামলা: ২ বাংলাদেশিসহ নিহত ১২

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হুতিদের হামলার কঠোর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিশেষ করে কিং খালিদ বিমানবন্দরে হামলার নিন্দা জানান।

জিএসিএর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কিং খালিদ বিমানবন্দরে হুতির হামলায় অন্তত তিন সৌদি নাগরিক নিহত হন। তাঁদের মধ্যে একজন পাইলট ছিলেন।

তবে সর্বশেষ এসব হামলার দায় এখনও স্বীকার করেনি হুতি। যদিও ইরান-সমর্থিত গোষ্ঠীটি বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা ব্যবহার না করার হুঁশিয়ারি দিয়েছে। তাদের দাবি, পবিত্র মক্কা ও মদিনার ওপর দিয়ে চলাচল ছাড়া সৌদি আকাশসীমায় পরিচালিত যেকোনো বিমান হামলার লক্ষ্যবস্তু হবে।

সর্বশেষ হামলার খবর পাওয়ার পর হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকেরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেন, হুতিদের বিরুদ্ধে সৌদি হামলায় ওয়াশিংটন যোগ দেওয়ার পরিকল্পনা করছে কি না। জবাবে ট্রাম্প বলেন, আমরা যোগ দিতেও পারি। বিষয়টি আমরা বিবেচনা করব। সর্বশেষ হামলার খবর আমরা মাত্রই পেয়েছি, তাই সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নিই।

এদিকে সৌদি আরবে অবস্থানরত নিজ নিজ নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কানাডাসহ বিভিন্ন দেশের দূতাবাস।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের দূতাবাস বিমানবন্দরে ‘গুরুতর একটি ঘটনা’ ঘটেছে বলে নাগরিকদের সতর্ক করেছে। কানাডার দূতাবাস রিয়াদে অবস্থানরত নাগরিকদের বিমানবন্দরে সব ধরনের যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সেখানে ‘চলমান সামরিক তৎপরতার’ কথা উল্লেখ করেছে দূতাবাসটি।

শনিবারের হামলার কঠোর নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা বলেছে, এ হামলাকে ‘অঞ্চলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি’ হিসেবে বিবেচনা করছে কাতার। জর্ডান ও ওমানও রিয়াদের প্রতি সমবেদনা ও সংহতি জানিয়েছে।

সৌদি আরবের বিমানবন্দর ও অন্যান্য বেসামরিক স্থাপনায় হুতির হামলার কঠোর নিন্দা জানিয়েছে জাপানের দূতাবাসও। এদিকে ‘নিরাপত্তা পরিস্থিতির’ কারণে বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে কুয়েত এয়ারওয়েজ।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন