শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৫৫, ১০ অক্টোবর ২০২৬
ধ্রুব রাঠি। ছবি: সংগৃহীত
ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে তার গুরুগ্রামের সেক্টর ৫৬- বাসা থেকে আটক করেছে দিল্লি পুলিশ। দিল্লিতে ককরোচ জানতা পার্টির (সিজেপি) আন্দোলনের আগে তাকে আটক করা হলো।
শনিবার (১০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে এ তথ্য জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার গনেশ কুমারের বিরুদ্ধে সিজেপির আন্দোলনে যোগ দেয়ার কথা ছিলো ধ্রুব রাঠির। এর আগেই তাকে আটক করা হলো।
দিল্লিতে সিজেপির এ আন্দোলন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তথ্যানুযায়ী, এখন পর্যন্ত নয়াদিল্লির বিভিন্ন স্থান থেকে প্রায় ১৫০ জন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।
এর আগে, দিল্লি পুলিশ নিরাপত্তাজনিত ও প্রক্রিয়াগত কারণ দেখিয়ে আন্দোলনের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।
ঢাকা এক্সপ্রেস/এসএস