ঢাকা, রোববার, ১১ অক্টোবর ২০২৬

২৫ আশ্বিন ১৪৩৩, ২৭ রবিউস সানি ১৪৪৮

উড়োজাহাজের ভেতর সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৩৮, ১০ অক্টোবর ২০২৬

উড়োজাহাজের ভেতর সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ আটক

ছবি: সংগৃহীত

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পর তার ভেতর থেকে তাকে আটক করা হয়।

শনিবার (১০ অক্টোবর) যন্তর মন্তরে দলটির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই তাকে আটক করা হলো।

পুলিশ উড়োজাহাজে প্রবেশ করার সময় ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচারে যান দিপকে। তার পোস্ট করা ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ভেতর থেকে দিপকে এবং সিজেপির অন্য দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করছে পুলিশ।

ভিডিওতে উড়োজাহাজের ভেতরে হইচইয়ের দৃশ্যও দেখা যায়। এসময় সিজেপির সদস্যরা পুলিশের সঙ্গে তর্কে জড়ান। যাত্রীদের উড়োজাহাজ থেকে নেমে আসা পর্যন্ত অপেক্ষা না করে কেন পুলিশ তাদের আটক করতে এসেছে, সে প্রশ্ন তোলেন তারা।

ভিডিওতে দিপকেকে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, আপনারা আমাদের বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আসুন, গ্রেপ্তার করুন। আমরা ভয় পাই না।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন