ঢাকা, রোববার, ১১ অক্টোবর ২০২৬

২৫ আশ্বিন ১৪৩৩, ২৭ রবিউস সানি ১৪৪৮

সৈয়দপুর প্রেসক্লাবে ১৩ নতুন সদস্য অন্তর্ভুক্ত

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২০:১৩, ১০ অক্টোবর ২০২৬

সৈয়দপুর প্রেসক্লাবে ১৩ নতুন সদস্য অন্তর্ভুক্ত

ছবি: ঢাকা এক্সপ্রেস

নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সভায় ১৩ জন সাংবাদিককে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির শফিকুল ইসলাম, সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, শহর আমির শরফুদ্দীন খান ও সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রেসক্লাবের আহ্বায়ক ও সাপ্তাহিক জনসমস্যা সম্পাদক শওকত হায়াত শাহ এবং সদস্যসচিব ও সাপ্তাহিক মানব সমস্যা সম্পাদক নজরুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক শওকত হায়াত শাহ। এ সময় প্রেসক্লাবের প্রয়াত ১০ সদস্যের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক ও সাবেক সভাপতি আমিনুল হক, সাবেক সহসভাপতি আনোয়ার প্রামাণিক, দৈনিক নয়া দিগন্ত ও সংগ্রামের প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক আমার দেশের প্রতিনিধি সাহাবাজ উদ্দিন সবুজ এবং দৈনিক জনতার প্রতিনিধি শাহজাহান আলী মনন।

সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাকির হোসেন বাদল, সাবেক সাধারণ সম্পাদক এম এ করিম মিস্টারসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রেসক্লাবের সাবেক সদস্য ও আমন্ত্রিত অতিথিরাও সভায় অংশ নেন।

নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাপ্তাহিক সাফ জবাবের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শওকত চৌধুরী, বাংলাদেশ বেতারের প্রতিনিধি সাব্বির আহমেদ সাবের, দৈনিক জনতার প্রতিনিধি শাহজাহান আলী মনন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি জহুরুল ইসলাম খোকন, দৈনিক আমার দেশের প্রতিনিধি সাহাবাজ উদ্দিন সবুজ, অনলাইন নিউজ পোর্টাল এপিএন নিউজের সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি মমিনুর আজাদ, দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি শাহীদুল সরকার দুলাল, দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি মো. ফিরোজ, দৈনিক নববাণীর প্রতিনিধি খালেকুল ইসলাম, কিউ টিভির প্রতিনিধি আব্দুল্লাহ মুকিত দুলাল এবং ডেইলি বাংলা পোস্টের প্রতিনিধি তৌসিফ রেজা।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি এম আর মহসিন, দৈনিক আলাপনের ব্যবস্থাপনা সম্পাদক নুরুন্নবী সরকার দুখু, নীলফামারী জেলা টিভি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সোহেল রানা এবং প্রেসক্লাবের কেয়ারটেকার আলতাফ হোসেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন