ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

২৪ আশ্বিন ১৪৩৩, ২৬ রবিউস সানি ১৪৪৮

নোয়াখালীতে রাসায়নিক পদার্থ পান করে যুবকের মৃত্যু

‎নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২০:০৪, ৯ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে রাসায়নিক পদার্থ পান করে যুবকের মৃত্যু

ছবি: ঢাকা এক্সপ্রেস

‎নোয়াখালীর সেনবাগে দীর্ঘদিনের অসুস্থতার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রাসায়নিক পদার্থ (এসিড) পান করার ঘটনায় দোলন কুমার বণিক (৩০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। ‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বণিক বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

‎নিহত দোলন কুমার বণিক উত্তর মোহাম্মদপুর গ্রামের মানিক লাল বণিকের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোলন দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন। ভারতে চিকিৎসাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও তিনি সুস্থতা ফিরে পাননি বলে জানা গেছে।

‎বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে বাড়ির পাশের একটি বাগানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের অসুস্থতার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তিনি সবার অগোচরে রাসায়নিক পদার্থ পান করেন। এতে তার পরনের কাপড়ও পুড়ে যায় বলে জানা গেছে।

‎সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন