ঢাকা, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩, ২৬ রবিউস সানি ১৪৪৮

পায়রা নদীতে নিখোঁজ জেলের মরদেহ ২৪ ঘণ্টায়ও মেলেনি

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৫:৪৫, ৮ অক্টোবর ২০২৬

পায়রা নদীতে নিখোঁজ জেলের মরদেহ ২৪ ঘণ্টায়ও মেলেনি

ছবি: ঢাকা এক্সপ্রেস

বরগুনার আমতলীতে পায়রা নদীতে নিখোঁজ জেলে ওমর আলী গাজীর (৫৫) সন্ধান ২৪ ঘণ্টায়ও মেলেনি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের অভিযান চলছে। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লোচা এলাকায় নদী থেকে জাল ও মাছ ধরার সরঞ্জাম তুলতে গিয়ে নিখোঁজ হন ওমর আলী।

স্থানীয়ভাবে জানা যায়, ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা মানতে নদী থেকে জাল তুলতে গিয়েছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত নদীতে পড়ে স্রোতে তলিয়ে যান। ওমর আলী আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোচা গ্রামের বাসিন্দা।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার গোলাম মোস্তফা বলেন, বুধবার থেকে পায়রা নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এখনো মরদেহ পাওয়া যায়নি এবং অভিযান চলছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, নিখোঁজ জেলের পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ রাখছে। উদ্ধার অভিযানে পুলিশ সহযোগিতা করছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন