ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩, ২৩ রবিউস সানি ১৪৪৮

কুমিল্লার গোমতী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০:১৩, ৬ অক্টোবর ২০২৬

কুমিল্লার গোমতী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ছবি: ঢাকা এক্সপ্রেস

কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জেলেপাড়া এলাকায় গোমতী নদী থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ​স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার  সকালে গোমতী নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি নদী থেকে উদ্ধার করে।

​প্রাথমিক পর্যায়ে নিহতের পরিচয় বা নাম-ঠিকানা এখনও জানা যায়নি। তার পড়নে কী পোশাক ছিল বা শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

​এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ফিঙ্গারপ্রিন্ট টিমকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন