শিরোনাম
ময়মনসিংহ প্রতিনিধি:
প্রকাশ: ১৮:৪৮, ২১ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর সাম্মত আলী (৫৫) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকডাকিরকান্দা গ্রামে নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি পাওয়া যায়। নিহত সাম্মত আলী ওই গ্রামেরই বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে সাম্মত আলী নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান মেলেনি। আজ সকালে বাড়ির পাশের ডোবায় তাঁর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফুলপুর থানা পুলিশকে খবর দেন।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঢাকা এক্সপ্রেস/এসআই