শিরোনাম
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১২:০৯, ২১ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাগেরহাট সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯ দশমিক ৮ কেজি গাঁজাসহ মো. মারুফ আকন (১৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৬ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে বাগেরহাট পৌরসভার দড়াটানা টোল প্লাজার পশ্চিম পাশে মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তার কাছ থেকে ৯ দশমিক ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস