শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৮:০৪, ২১ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী মো. ইলিয়াস হোসেন। শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইলিয়াস কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের বাসিন্দা মো. কাবিল আকনের একমাত্র সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন ইলিয়াস। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। তাঁর অকালমৃত্যুতে স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই