ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩, ১০ জমাদিউস সানি ১৪৪৮

পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০:০৮, ২১ নভেম্বর ২০২৬

পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ

মৌসুমী হামিদ। ছবি: ফেসবুক থেকে

পুত্রসন্তানের মা হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ।মা হওয়ার পর সন্তানকে ঘিরেই কাটছে এই অভিনেত্রীর সময়। নতুন এই অভিজ্ঞতায় বদলে গেছে তাঁর প্রতিদিনের রুটিন। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মা হওয়ার অনুভূতি ও নতুন জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন মৌসুমী।

তিনি বলেন, ব্যক্তিগত কারণে সন্তানের জন্মের তারিখ প্রকাশ করতে চান না। দীর্ঘ প্রতীক্ষার পর মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন উল্লেখ করে অভিনেত্রী বলেন, এখন ছেলের ঘুম ও খাওয়াকে কেন্দ্র করেই তাঁর দৈনন্দিন রুটিন। কখনো কখনো দুই ঘণ্টা ঘুমানোরও সুযোগ পান না।

সন্তানকে প্রথম দেখার অভিজ্ঞতা জানিয়ে মৌসুমী বলেন, জন্মের পর প্রথম দুই দিন ছেলেকে ভালোভাবে দেখতে পারেননি। পরে ভালো করে দেখে তাঁর মনে হয়েছে, ছেলের চেহারায় তাঁরই ছাপ রয়েছে। ছেলের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এদিকে মা হওয়ার এই সময়ে স্বামী আবদুল ওয়াদুদ, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। গত জুলাইয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন মৌসুমী। তখন তিনি জানান, স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গে তাঁর ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ক।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন