ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

৬ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৯ জমাদিউস সানি ১৪৪৮

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১০:৫৫, ২০ নভেম্বর ২০২৬

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন

ছবি: ঢাকা এক্সপ্রেস

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে তথ্যও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক তথ্যে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে আগুন দেওয়ার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের খবর ছড়িয়ে পড়লেও তা নাকচ করেছে পুলিশ।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আফজাল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে পেট্রোল বোমার কথা ছড়ালেও ঘটনা তা নয়। আসলে কেউ হয়তো কাপড়ে আগুন জ্বালিয়ে বাড়ির প্রধান ফটকে রেখে গেছে। আমরা খোঁজখবর নিচ্ছি। এ ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন