শিরোনাম
আল আমীন অর্ণব, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: ১৯:৩৮, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩৯, ১৯ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
নারায়ণগঞ্জ শহরের বিবি রোডে অবস্থিত নিউ মা হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় ফ্রিজে বাসি ও নষ্ট খাবার সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব খাবার পাওয়া যায়।
অভিযানকালে হোটেলটির ফ্রিজে আগের দিনের রান্না করা চিকেন, চিকেন জাল ফ্রাই, কলিজা ভুনা, নষ্ট মাটন ও সবজি সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এসব খাবার আগের দিনের রান্না করা বলে হোটেল কর্তৃপক্ষ স্বীকার করে।
পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার লিখিত অঙ্গীকার নেওয়া হয়।
অভিযান থেকে হোটেল কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন মেনে চলা এবং আগের দিনের রান্না করা খাবার গ্রাহকদের পরিবেশন না করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা করে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই