ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

৫ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:১৫, ১৯ নভেম্বর ২০২৬

ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

ফাইল ছবি

ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসির পুলিশ সুপার করা হয়েছে।

এ ছাড়া গাজীপুর, চট্টগ্রাম ও খুলনা মেট্রোপলিটন পুলিশ, সিআইডি, পুলিশ টেলিকম, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ২৫ নভেম্বর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন