শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:২৪, ১৯ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
দেশে সহিংসতা, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর নয়। এসব কর্মকাণ্ডের সমুচিত জবাব দিতে হবে।’ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না। তারা এখন নিরাপত্তা চায়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে গণতান্ত্রিক সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০২৪ সালের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
তিনি বলেন, জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।
তারেক রহমান আরও বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা এখন তাদের আশ্রয়দাতা দেশের প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়।
তিনি আরও বলেন, দেশ ছেড়ে পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস ও হত্যাকাণ্ড চালাচ্ছে। এসব অপতৎপরতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই