শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১১, ১৮ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নিয়েছেন।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ এবং শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে চলমান বিক্ষোভের বিষয়টি আলোচনায় আসতে পারে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই