ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

৫ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৫৩, ১৯ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬১৫

ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬১৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১০ জনে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৫৫ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ৩১১, বরিশালে ২১৩, খুলনায় ১৯০, রাজশাহীতে ১১৫, রংপুরে ৬০, ময়মনসিংহে ৫০ এবং সিলেট বিভাগে ২১ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃত ৫১০ জনের মধ্যে অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৩৩ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮০৬ জন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন