ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

আইইডিসিআর পরিচালকের ওপর হামলায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪২, ২৯ অক্টোবর ২০২৬

আইইডিসিআর পরিচালকের ওপর হামলায় তদন্ত কমিটি গঠন

ফাইল ছবি

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারাই এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের ঘটনায় চিকিৎসক জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন