ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

আইনমন্ত্রী

আসামি হাজিরা প্রক্রিয়া ডিজিটাল হলে যুগান্তকারী পরিবর্তন হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৮, ২৯ অক্টোবর ২০২৬

আসামি হাজিরা প্রক্রিয়া ডিজিটাল হলে যুগান্তকারী পরিবর্তন হবে

ফাইল ছবি

কারাগার থেকে আদালতে আসামি হাজিরের বিষয়টি ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে। এ মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জানান বিষয়টি নিয়ে কাজ করছে সরকার। এছাড়া সাইবার অ্যাক্ট আইনকে সময় উপযোগী করতে অংশীজনদের মতামত নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ‎সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেই পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান আইনমন্ত্রী।

মো. আসাদুজ্জামান জানান, বিচার ব্যবস্থাকে আরও উন্নত ও জনগণের আস্থার জায়গায় নিতে চাই। সারা দেশে ৪৬ লাখ মামলা চলমান উল্লেখ করে আইনমন্ত্রী জানান, এসব মামলা নিষ্পত্তি করা ২৩ শত জজের জন্য খুবই কষ্টকর।

এরই মধ্যে অনেকে জুডিশিয়াল কর্মকর্তা ঠিকমতো কাজ করে আয়েশি জীবন কাটাচ্ছে। এসব কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দেন, তাদের জন্য আরও আয়েশের ব্যবস্থা করবে মন্ত্রণালয়।

সাইবার অ্যাক্ট আইনটি যাতে আরও বেশি জনসম্পৃক্ত হয়, তাই বিভিন্ন অংশীজনদের মতামত নেয়া হচ্ছে।

এছাড়া সংবিধান সংশোধন করতে জুলাই যোদ্ধা, নিহতদের পরিবারের সদস্য, আইনজীবী, সাংবাদিকসহ সব অংশীজনদের মতামত নিয়ে সংবিধান সংশোধন করা হবে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন