শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:১৩, ২৬ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
শুধু সিটি করপোরেশনের একার পক্ষে নগরের সব সমস্যা সমাধান সম্ভব নয়। সমস্যা সমাধানে জন সম্পৃক্ততা জরুরি। এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর কলাবাগানে তিনি এ কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, নগরের উন্নয়ন করতে হলে ওয়ার্ড ভিত্তিক সমাধানের পথ খুঁজতে হবে। ক্ষুদ্র ও ব্যক্তি স্বার্থ বিবেচনা না করে সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
সড়কমন্ত্রী বলেন, বিগত সময়ে সিটি করপোরেশনের অর্থ লুটের কারণে উন্নয়ন ব্যহত ছিল।
এদিকে, ডিএসসিসি প্রশাসক মো আবদুস সালাম বলেন, সিটি করপোরেশনকে জনগণের কাছাকাছি ও জবাবদিহিতায় নিয়ে আসতে কাজ করছে সরকার।
তিনি বলেন, রেজিস্ট্রেশন ছাড়া ঢাকা শহরের কোথাও কোনো হকার বসতে দেয়া হবে না।
হলি-ডে মার্কেট কিংবা একটি নির্দিষ্ট স্থানে ফুটপাত বসার ব্যবস্থা করছে সিটি করপোরেশন বলেও জানান ডিএসসিসি প্রশাসক মো আবদুস সালাম।
ঢাকা এক্সপ্রেস/এসএস