ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:০৮, ২৮ অক্টোবর ২০২৬

গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ

ছবি: ঢাকা এক্সপ্রেস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন গুলিস্তানে মার্কেটগুলোর নকশা বহির্ভূত অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে অভিযান পরিচালনা করেন দক্ষিন সিটির প্রশাসক আব্দুস সালাম।

এসময় গুলিস্থানের বেশ কয়েকটি মার্কেটের সামনের অবৈধ দোকানপাট ভেঙে দেয়া হয়। গুড়িয়ে দেয়া হয় নকশা বহির্ভূত বেশ কয়েকয়ি মার্কেটের বারতি অংশ।

এদিকে নোটিশ না দিয়ে দোকান পাট ভাঙার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তবে প্রশাসক বলছে অবৈধভাবে সরকারি সম্পত্তি দখল করলে ছাড় দেয়া হবে না।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পথচারীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার এ অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন