শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:২৩, ১১ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন। রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় একজন করে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায়। এ ছাড়া খুলনা বিভাগে ৩০৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৩ জন, বরিশাল বিভাগে ২৩৬ জন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ২৫০ জন করে রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে রাজশাহী বিভাগে ১৬০ জন, রংপুর বিভাগে ৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) ১৩৩ জন, খুলনা বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজন মারা গেছেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই