ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৫৯, ৪ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯

ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৫১৪ জন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের। এছাড়া খুলনায় ৩৩০, চট্টগ্রামে ৩৩৪, রাজশাহীতে ২২৪ এবং বরিশালে ২০৩ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৬, ঢাকা উত্তর সিটিতে ১০৬, ময়মনসিংহে ৯৯, রংপুরে ৮৩ এবং সিলেটে ১০ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৪৫৮ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮০ হাজার ৩৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৬৫ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬২ জনে।

২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন