ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:১৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৯

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭ জন। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে ১ হাজার ১০৮ জনের।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ২২১ জন।

একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৭৩১ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৫২০ জনের।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৯ হাজার ৮০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৬২ হাজার ৮৭৩ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন