ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:০১, ২৯ সেপ্টেম্বর ২০২৬

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

ছবি : পিএমও

আর্থিক খাত সংস্কারসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পে মোট ব্যয় হবে ১৫ হাজার ৭১২ কোটি ৬৩ লাখ টাকা।

এর মধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ১১৮ কোটি ৪৩ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৫ হাজার ২১১ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৩৮২ কোটি ২৮ লাখ টাকা ব্যয় হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেকের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন এবং ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’। রয়েছে টিবি, এইডস ও ম্যালেরিয়া মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন প্রকল্পও।

চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণকেন্দ্র উন্নয়ন এবং মুসাপুর রেগুলেটর নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

এ ছাড়া ভোলা সদর ও দৌলতখান উপজেলার কয়েকটি এলাকা মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষায় প্রকল্প নেওয়া হয়েছে। ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় বন্যা ও নদী ব্যবস্থাপনা উন্নয়নও এর মধ্যে রয়েছে।

রংপুর বিভাগে উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ এবং মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ীতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া এসআরবির কারিগরি উন্নয়ন, সোনাগাজীতে সৌরবিদ্যুৎকেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ এবং তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্প রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের সংশোধনও একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন