ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮

সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৯:৪৭, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

ছবি: ঢাকা এক্সপ্রেস

নীলফামারীর সৈয়দপুরে তিনটি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাসিন্দা মো. সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা হিসেবে দাবি করেছে।

এ ছাড়া চোরাই মোটরসাইকেল কেনাবেচা ও হেফাজতে রাখার অভিযোগে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের মতির মোড় এলাকার মো. ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তাদের হেফাজত থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি রেজাউল করিম রেজা বলেন, চুরি-ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন