শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪২ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ২১৩, চট্টগ্রামে ৩০১ এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩৭৮ জন রয়েছেন।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮, ঢাকা দক্ষিণে ২২৯, খুলনায় ২৬৪, ময়মনসিংহে ১২০, রাজশাহীতে ১৯৭, রংপুরে ৫৬ এবং সিলেটে ছয়জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ হাজার ৬৭২ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭২ হাজার আটজন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫১ জন। চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে।
২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।
ঢাকা এক্সপ্রেস/এসআই