শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারের উন্নয়ন ও অগ্রগতি কার্যক্রমসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এলপিজি আমদানিকারক ও অপারেটরদের বরাত দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশে এলপিজির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এ চুক্তি শান্তিপূর্ণভাবে জ্বালানি ও শক্তির ব্যবহার এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আগের সময়ের তুলনায় দেশ নৈরাজ্যকর পরিস্থিতি থেকে অনেকটাই বেরিয়ে এসেছে। বর্তমানে সহিংসতাও উল্লেখযোগ্যভাবে কমেছে।
অনলাইন নিরাপত্তা ও অপতথ্য প্রতিরোধের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, একটি যুগোপযোগী ও কার্যকর সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হলে সমাজে অপতথ্য ও গুজবের বিস্তার অনেকটাই কমে আসবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই