ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮

মাঝরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন পাঠ্যবইয়ের মান

প্রকাশ: ১২:৩০, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মাঝরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন পাঠ্যবইয়ের মান

ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন ছাপাখানা গভীর রাতে আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় বিনামূল্যে বিতরণের পাঠ্যবইয়ের ছাপার মান যাচাই করেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সোমবার দিবাগত রাত ১২টার পর রাজধানীর ছয়টি ছাপাখানায় যান মন্ত্রী।

পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলো হলো—মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স।

এ সময় পাঠ্যবই ছাপার বিভিন্ন ধাপ সরেজমিনে দেখেন মন্ত্রী। পাশাপাশি কাগজের মান, মুদ্রণের গুণগত মান এবং নির্ধারিত স্পেসিফিকেশন অনুসরণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রতিবছর শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য বিপুলসংখ্যক পাঠ্যবই ছাপানো হয়। এসব বইয়ের কাগজ ও মুদ্রণের মান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

সম্প্রতি বিনামূল্যে বিতরণের পাঠ্যবইয়ের মান নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবেই ছাপাখানাগুলোতে আকস্মিক পরিদর্শন করা হয়েছে।

পরিদর্শনের সময় বই ছাপার কাজে ব্যবহৃত কাগজ ও মুদ্রণের মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। মান ও নির্ধারিত শর্ত যথাযথভাবে অনুসরণের বিষয়েও তদারকি করেন তিনি।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ জন্য ছাপাখানাগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

এ সময় মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা মন্ত্রীর সঙ্গে ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন