ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩, ১৪ রবিউস সানি ১৪৪৮

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৩৪১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৩৪১

ছবি: ঢাকা এক্সপ্রেস

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে। এর মধ্যে চলতি বছর নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৫ জন মারা গেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৪১ জন ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে ৪৪২ জন, রাজশাহীতে ৩০ জন, সিলেটে ১৫৩ জন, চট্টগ্রামে ৩৩৮ জন, বরিশালে ১২৭ জন, ময়মনসিংহে ১২২ জন, খুলনায় ৯৩ জন এবং রংপুরে ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।

এদিকে, ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪১ জনে। তাদের মধ্যে ২১ হাজার ২১২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন