ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮

বেসামরিক পারমাণবিক সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা

প্রকাশ: ১৯:১০, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১১, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বেসামরিক পারমাণবিক সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা

ছবি : সংগৃহীত

শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার ও সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) সই করেছে বাংলাদেশ। দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতায় এটিকে নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ সমঝোতা স্মারকে সই করেন।

বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়। রেহান আসাদও বিষয়টি নিশ্চিত করেছেন।

সমঝোতায় বেসামরিক পারমাণবিক সহযোগিতার ক্ষেত্রে পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা, সেফগার্ডস এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের নীতি অনুসরণের কথা বলা হয়েছে। দুই দেশই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সেফগার্ডস চুক্তি ও অতিরিক্ত প্রটোকলের আওতায় রয়েছে।

সম্প্রতি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফরের সময় ওয়াশিংটন ঢাকার সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে সমঝোতার প্রস্তাব দেয়।

এর আগে গত ৩ আগস্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, বেসামরিক পারমাণবিক সহযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের সম্পৃক্ততা বিবেচনা করা হবে বলেও তিনি জানিয়েছিলেন।

তিনি আরও বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো দ্বিপক্ষীয় চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে বিবেচনা করা হবে।

আরও পড়ুন